মোঃ আব্দুর রহমান অনিক।।
দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. বজলুর রশিদ গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় দর্শনা কেরু এ্যান্ড কোম্পানির ডিস্টিলারি ফরেন লিকার ও সুগার মিলের উৎপাদন প্রক্রিয়া এবং কর্মীদের কাজের পরিবেশ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, “কেরু এ্যান্ড কোম্পানির সুগার মিল দেশের অন্যতম প্রধান চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।” তিনি মিলের ব্যবস্থাপনা ও উৎপাদন প্রক্রিয়ার উন্নয়নে প্রশংসা জানান এবং বলেন, “কেরু এ্যান্ড কোম্পানির সুগার মিল শুধু চিনি উৎপাদনেই নয়, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

এসময় আরও উপস্থিত ছিলেন পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, মোক্তারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বখতিয়ার উদ্দীন, দর্শনা দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী, দর্শনা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবীর, দর্শনা কেরু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক, দর্শনা আলহেরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান, দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক, দর্শনা দারুস সুন্নাত সিদ্দিকী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ আরিফ হোসেন,মোঃ আব্দুর রশীদ সহ প্রমুখ।