কোটচাঁদপুর সংবাদদাতা।।
৫ ছেলে সহ অসংখ্য গুনাগ্রীকে রেখে না ফেরার দেশে চলে গেলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের মাতা জরিনা বেগম(৭৫)। শুক্রবার ভোর রাতে নিজ বাড়ি বংকিরা গ্রামে মারা যান তিনি।
পারিবারিক সুত্রে জানা যায়,জরিনা খাতুন ছিলেন ডায়াবেটিকসের রোগী। এ ছাড়া কয়েক ধরে ঠান্ডার সমস্যায় ভূগছিলেন। শুক্রবার মধ্য রাতে একটু সমস্যা দেখে দেন। সে সময় ডাক্তারের পরামর্শ নিলে একটু সুস্থ্য হন। তবে ভোর রাতে বাথরুমে গিয়ে আবারও অসুস্থ্য হয়ে পড়েন। এর কিছুক্ষণ পর তিনি সবাইকে কাদিয়ে চলে যান না ফেরার দেশে। মৃত্যকালে ওনার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৫ ছেলে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। জরিনা খাতুনের মৃত্যুর খবরে অসংখ্য আত্মীয় স্বজন ও গুনাগ্রাহীরা এক নজর তাকে দেখতে বংকিরার বাড়িতে ভীড় করেন।
প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দীন খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার, সহ-সভাপতি আনোয়ার জাহিদ জামান, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সহ-কোষাধ্যক্ষ আব্দুস সোবহান জনি, দপ্তর সম্পাদক শামীম রেজা, তথ্য ও প্রচার সম্পাদক রোকনুজ্জামান, নির্বাহী সদস্য মামুনার রশীদ সুমন, মোস্তাফিজুর রহমান আপেল, শওকত আলী অংকুর, জহুরুল ইসলাম, সদস্য আসাদুল ইসলাম, আবুল হাসান, মাসূম বিল্লাহ, ইউসুফ আলী মিলন, আশরাফুজ্জামান, আবু সুফিয়ান শান্তি, শামীম খান প্রমুখ।
বাদ আসর মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।