“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রত্যয়কে ধারণ করে দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার বিকাল ৩টায় স্কুল চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল।
তিনি তার বক্তব্যে বলেন, “প্রতিটি স্কুলের ছেলে-মেয়েদের মানসিক শক্তি বৃদ্ধি এবং শরীর ও মন দুটোই ভালো রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি মোবাইল নয়, বরং খেলাধুলার মাধ্যমে নিজেকে সুস্থ রাখুন। এটি জীবনের গতিপথকে সুসংগঠিত করতে সহায়ক হবে। তাই আমি ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উদ্দেশ্যে বলব, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা অব্যাহত রাখুন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফেজুল ইসলাম, দর্শনা দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, দর্শনা বালিকা বিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক নাহারুল ইসলাম মাষ্টার এবং হাফিজুর রহমান প্রমুখ।
এই আয়োজনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব ফুটিয়ে তোলা হয়েছে, যা তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে অনুপ্রেরণা যোগাবে।।