‘অপারেশন ডেভিল হান্ট’ গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ১৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ সোমবার বিকালে পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে জানানো হয়, ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় ৩৪৩ জন এবং অন্যান্য মামলা ও অভিযানে ১১৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ছয়টি শটগান কার্তুজ, ১০টি ককটেল, ডজন খানেক দেশি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
৮ ফেব্রুয়ারি প্রথম দিনেই গাজীপুরে ৪০ জনসহ সারা দেশে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে গ্রেফতার করা হয়েছে এক হাজার ৩০৮ জনকে। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।