দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে নারীসহ বিভিন্ন মামলার ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে রয়েছেন: শ্যামপুর গ্রামের কাছেদ আলী (৬০) ও তার ছেলে শাহিন হোসেন (৩৫) এবং শাহিন হোসেনের স্ত্রী শিউলি খাতুন (২৬), ঘুঘুডাঙ্গার মকুল শরীফ (২৭), জয়নগর গ্রামের নারী ও শিশু নির্যাতন মামলার আসামী জাহিদ হোসেন (২২), নেহালপুর গ্রামের সিআর মামলার আসামী সালেহিন আলী (২১) ও আয়েশা খাতুন (৪৫),আকন্দবাড়ীয়া গ্রামের নারী ও শিশু নির্যাতন মামলার আসামী হাবিবুর রহমান ওরফে হাবু (৩৫)।
গ্রেফতারকৃত আসামীদের নিজ নিজ বসত বাড়ি থেকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এই অভিযান এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।।