চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। ৮মার্চ বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের সামনে সংঘর্ষ হয়। তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। দুপক্ষের সংঘর্ষের সময় ধারালো অস্ত্র দিয়ে রফিকুলকে কুপিয়ে হত্যা করা হয় বলে স্থানীয়রা জানান। এ সময় তার বড় ভাই শফিকুল ইসলামসহ আরও চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয় বলে অভিযোগকারীরা জানান। আহতরা হলেন- রফিকুলের বড় ভাই শফিকুল ইসলাম, একই গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম, মৃত আবু বক্করের ছেলে আবদুল আলিম ও একই উপজেলার হুলিয়ামারী গ্রামের মৃত শরবত মণ্ডলের ছেলে আইনাল হক।আহত শফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে তিতুদহ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম তিতুদহ ইউনিয়নের একজন স্থানীয় রাজনীতিবিদ ছিলেন। আহতদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ গ্রামের শফিকুল ইসলাম (৫০), রফিকুল ইসলাম (৫০), আব্দুল আলিম (৫৫) ও আইনাল হক (৫০)। আহত শফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, তিতুদহ ইউনিয়ন পরিষদের টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন গ্রুপ ও সাংগঠনিক রফিক গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে কয়েকদিন আগে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনাও ঘটে। এরই জের ধরে শনিবার বেলা ১১টার দিকে তিতুদহ ইউনিয়ন পরিষদের সামনে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কথাকাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধারালো অস্ত্রের উপর্যুপরি কোপে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নিহত হন।
দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, আহত চারজনের মধ্যে শফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তার মাথা ফেটে গেছে। সার্জারি বিশেষজ্ঞ তার মাথায় অস্ত্রোপচার করছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিসিবির কার্ড বিতরণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে রফিকুল ইসলাম নিহত হন এবং অন্যরা আহত হন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, আহতদের মধ্যে শফিকুল ইসলামের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তার অস্ত্রোপচার করা হচ্ছে। অন্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কনক কুমার দাস জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। স্থানীয় বাসিন্দাদের মতে, টিসিবির কার্ড বিতরণ নিয়ে উত্তেজনা দীর্ঘদিন ধরে চললেও প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় ঘটনাটি সংঘর্ষে রূপ নিয়েছে। এখন প্রশাসন কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কী পদক্ষেপ নেয়, তা দেখার বিষয়।