মুন্সিগঞ্জের সিরাজদিখানে শশুর বাড়ি বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন জামাই সেন্টু ঘোষ (৪০)। এসময় আহত হয়েছেন তার সাথে থাকা বন্ধু প্রসেনজিৎ ঘোষ (৩২)।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিরাজদিখান-ইছাপুরা সড়কের লালবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেন্টু ঘোষ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কইড়াইল ইউনিয়নের কইড়াইল গ্রামের সুভাষ ঘোষের ছেলে এবং সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের রঞ্জিত ঘোষের মেয়ের জামাই। আহত প্রসেনজিতের বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার রুহিতপুর গ্রামে ।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন এসব তথ্য নিশ্চিত করে বলেন, সেন্টু ঘোষ ও তার বন্ধু প্রসেনজিৎ ঘোষ মোটরসাইকেল যোগে সিরাজদিখান থেকে ইছাপুরা যাওয়ার পথে লালবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেন্টু ঘোষকে মৃত ঘোষণা করেন এবং তার বন্ধু প্রসেনজিৎ ঘোষকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ওসি জানান, নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মুন্সিগঞ্জ শহরের শাহাদ ফ্যাশনে ঈদ কেনাকাটা করলেই বাইক জেতার সুযোগ
মুন্সিগঞ্জ, ৮ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে মাত্র ১ হাজার টাকার শপিং করলেই মিলবে একটি ১৬০ সিসির বাইক জেতার সুযোগ।
স্বনামধন্য পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান স্টানিং বাই শাহাদ ফ্যাশন নিয়ে এসেছে এই আকর্ষণীয় উদ্যোগ।
শনিবার বিকালে শহরের খালইস্ট এলাকার মিলন কমপ্লেক্সে শাহাদ ফ্যাশনের শোরুমে কার্যক্রমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাহাদ ফ্যাশনের কর্ণধার মো. মাহাদি শাহাদ।
এসময় তিনি জানান, এবারের ঈদুল ফিতরে শাহাদ ফ্যাশন থেকে ১ হাজার টাকার শপিং করলে মিলবে একটি টোকেন। সেই টোকেন থেকে ঈদুল ফিতরের আগের দিন লটারির মাধ্যমে বিজয়ী পাবেন ১৬০ সিসির সুজুকি জিক্সার মোটরসাইকেল।
এছাড়াও থাকবে একটি সারপ্রাইজ বক্স। থাকবে- ওয়ালটন ফ্রিজ, জর্ডান স্নেকার্স, ব্লেন্ডার মেশিন, পাঞ্জাবি, ও নগদ টাকাসহ সর্বমোট ৫ লাখ টাকার পুরষ্কার।
ঈদ উপলক্ষে স্টানিং বাই শাহাদ ফ্যাশনে রয়েছে ছেলেদের টিশার্ট, প্যান্ট, পাঞ্জাবি-শার্টসহ সকল ধরনের প্রোডাক্ট।