২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পরপরই হোয়াইট হাউসে নানা পরিবর্তন এবং নীতিগত উলটপালট শুরু হয়েছে। তার প্রশাসনের অস্থিরতা, বিতর্ক এবং একাধিক নির্বাহী আদেশের মাধ্যমে নতুন দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের প্রচেষ্টার সাক্ষী হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শামস বিশ্বাস
ইলন মাস্কের নিয়োগ
ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার মধ্যে রয়েছে ফেডারেল সরকারের বিভিন্ন সংস্থার কাঠামোগত পরিবর্তন, বাইডেন প্রশাসনের নীতিগুলোর প্রত্যাহার এবং নতুন অর্থনৈতিক ও সামাজিক নীতির বাস্তবায়ন। বিশেষ করে অভিবাসন, স্বাস্থ্যসেবা ও জলবায়ু সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতি বাতিল বা সংশোধন করা হয়েছে, যা ইতোমধ্যে দেশব্যাপী আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
তবে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হলো তার ঘনিষ্ঠ বন্ধু ও ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্ককে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (উঙএঊ)-এর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া। এই নতুন সংস্থাটি ফেডারেল ব্যয় হ্রাস ও প্রশাসনিক ব্যুরোক্রেসি কমানোর লক্ষ্যে কাজ করবে। মাস্কের নিয়োগ অনেকের কাছে চমকপ্রদ হলেও, সমালোচকরা এই সিদ্ধান্তকে সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর বেসরকারি প্রভাব বৃদ্ধির একটি সংকেত হিসেবে দেখছেন।
নাগরিকত্ব পেতে গুনতে হবে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার!
অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নীতিতে মার্কিন নাগরিকত্ব পেতে হলে গুনতে হবে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৬০ কোটি টাকা)! ওই পরিমাণ টাকা দিলেই মিলবে ‘গোল্ড কার্ড’, যা মার্কিন মুল্লুকের নাগরিকত্বের প্রমাণ। এত দিন ‘গ্রিন কার্ড’-এর মাধ্যমে সে দেশের অভিবাসীরা নাগরিকত্ব পেতেন। এবার চালু হতে চলেছে ‘গোল্ড কার্ড’। এই কার্ড ‘গ্রিন কার্ড’-এরই ‘প্রিমিয়াম’ সংস্করণ।
মুখে মুখে তর্ক, কোমর বেঁধে ঝগড়া!
‘সুপার পাওয়ার’ দেশের প্রেসিডেন্টের দপ্তরে বসে তার সঙ্গেই তর্কাতর্কি! কিংবা কথা বলা যায় গলা চড়িয়ে ফেলা! শান্তি সমঝোতার বৈঠক ইতিহাস হয়ে গেলে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তর্কতর্কির মধ্য দিয়ে। এরসাথে সাথে ভেস্তে গেল শান্তিবৈঠক। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে উদ্যোগী হন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই লক্ষ্যে জেলেনস্কিকে শান্তি সমঝোতার জন্য ওয়াশিংটনে আমন্ত্রণ জানান তিনি। ২৮ ফেব্রুয়ারি সেখানে মুখোমুখি বসেন দুই রাষ্ট্রনেতা। বৈঠকে হাজির ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। প্রায় ৪০ মিনিট ধরে চলে ট্রাম্প- জেলেনস্কির বৈঠক। সেখানে একরাশ সংবাদমাধ্যমের সামনে মার্কিন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়ান ইউক্রেনের রাষ্ট্রপ্রধান। একেই ‘ঐতিহাসিক ভুল’ বলে উল্লেখ করেছেন দুনিয়ার তাবড় কূটনীতিকেরা। ট্রাম্পকে চটানো জেলেনস্কির ‘নিজের পায়ে কুড়াল মারার’ সামিল, বলছেন তারা।
গাজা ‘দখল’ করার প্রস্তাব
সাম্প্রতিক বিস্ময়কর এক ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। গাজার দখল নিতে চায় যুক্তরাষ্ট্র। সেখানকার বাসিন্দাদের মিশর ও জর্ডানসহ অন্যান্য দেশে সরিয়ে নেওয়ার কথাও বলেন তিনি। এই ঘোষণায় তার ট্রাম্প প্রশাসনের সদস্যরাও হতবাক হয়ে পড়েন। অনেকেই পরে জানান, তারা এ বিষয়ে কিছুই জানতেন না। তার বর্ণনা অনুযায়ী, স্থানান্তর ও সরিয়ে নেওয়ার কাজটির অর্থায়ন করবে সৌদি আরব। তবে বেশিরভাগ আরব দেশ ইতোমধ্যে এই পরিকল্পনা নাকচ করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পশ্চিমা মিত্ররাও এই চিন্তাধারার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অনেকেই মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনের স্থায়ী সমাধান হিসেবে দুই-রাষ্ট্র মতবাদের প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
হাজারো টঝঅওউ কর্মীকে ছুটিতে পাঠানোর পরিকল্পনা
মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (টঝঅওউ) হাজারো কর্মীকে ছুটিতে পাঠানোর পরিকল্পনা করেছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু একজন বিচারক এই পরিকল্পনাটি সাময়িকভাবে স্থগিত করেন। এই পরিকল্পনার ফলে সংস্থার ১০,০০০ কর্মীর মধ্যে মাত্র কয়েকশ কর্মী অপরিহার্য হিসেবে রাখা হবে। এতে বিশ্বব্যাপী সহায়তা কার্যক্রম ব্যাহত হতে পারে।
চীনের ওপর শুল্ক বৃদ্ধি, প্রতিবেশী দেশগুলোর জন্য ছাড়
মঙ্গলবার ট্রাম্প চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১০% শুল্ক আরোপ করেন, তবে কানাডা ও মেক্সিকোর জন্য ২৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত ৩০ দিনের জন্য স্থগিত করেন।
ফেডারেল কর্মীদের পদত্যাগের জন্য প্রণোদনা পরিকল্পনা
সরকারি চাকরির সংখ্যা কমাতে ফেডারেল কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের জন্য আর্থিক প্রণোদনা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু এই পরিকল্পনার বৈধতা নিয়ে মামলা হওয়ার কারণে একজন বিচারক তা সাময়িকভাবে স্থগিত করেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা
ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের (ওঈঈ) কিছু কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের আদেশে স্বাক্ষর করেন। এই আদালত সম্প্রতি হামাসের এক নেতার পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছিল, যা ইসরায়েল অস্বীকার করেছে।
নারী খেলাধুলায় ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ ঘোষণা
ট্রাম্প প্রশাসন নতুন একটি আদেশ জারি করেছে, যেখানে ট্রান্সজেন্ডার নারীদের নারী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। এই নীতি অনুযায়ী, শুধু জন্মগতভাবে নারী হিসেবে চিহ্নিত খেলোয়াড়রাই নারীদের বিভাগে প্রতিযোগিতা করতে পারবেন। এই সিদ্ধান্তকে অনেকেই বৈষম্যমূলক বলে সমালোচনা করেছেন, তবে ট্রাম্প প্রশাসন বলছে, এটি নারীদের ক্রীড়ার ন্যায্যতা বজায় রাখার জন্য নেওয়া হয়েছে।
জলবায়ু পরিবর্তনবিষয়ক চুক্তি বাতিলের উদ্যোগ
ট্রাম্প প্রশাসন ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে পুরোপুরি প্রত্যাহার করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। প্রশাসন বলছে, এই চুক্তি যুক্তরাষ্ট্রের শিল্প ও অর্থনীতির জন্য ক্ষতিকর। জলবায়ু বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সম্প্রদায় এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে।
যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীদের প্রবেশে নতুন বিধিনিষেধ
ট্রাম্প প্রশাসন কয়েকটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের জন্য ভিসা নীতির আরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই নীতির আওতায় সিরিয়া, ইরান, ইয়েমেন ও পাকিস্তান থেকে আসা অভিবাসীদের ওপর নতুন বাধা দেওয়া হয়েছে।
গলফ টুর্নামেন্টে হস্তক্ষেপ
ট্রাম্প ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের একটি বড় গলফ প্রতিযোগিতার আয়োজক কমিটিতে হস্তক্ষেপ করেছেন। তিনি ঘোষণা করেছেন যে তার মালিকানাধীন গলফ কোর্সে পরবর্তী বড় গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। গলফ বিশ্লেষকরা বলছেন, এটি তার ব্যবসার প্রচারের একটি কৌশল।
রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা বাজেট কমানোর ঘোষণা
ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ফেডারেল স্বাস্থ্যসেবা বাজেট ২০% কমানোর পরিকল্পনা ঘোষণা করেছে। এর ফলে মেডিকেয়ার ও মেডিকেডের মতো স্বাস্থ্যসেবা কর্মসূচিগুলো সংকুচিত হবে। ডেমোক্র্যাটরা বলছেন, এই সিদ্ধান্ত কম আয়ের নাগরিকদের জন্য ক্ষতিকর হতে পারে।
শিক্ষাব্যবস্থায় নতুন পরিবর্তন
ট্রাম্প প্রশাসন সরকারি স্কুলগুলোর শিক্ষানীতিতে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে, যেখানে ‘দেশপ্রেম শেখানো’ বিষয়টি বাধ্যতামূলক করা হবে। এই নীতির আওতায় স্কুলগুলোতে মার্কিন ইতিহাসের নির্দিষ্ট ব্যাখ্যা পড়ানোর পরিকল্পনা রয়েছে। শিক্ষাবিদরা এই সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেছেন।
ফেডারেল কর ব্যবস্থায় সংস্কার পরিকল্পনা
ট্রাম্প প্রশাসন ফেডারেল আয়কর ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে, যার ফলে উচ্চ আয়ের ব্যক্তিদের কর ছাড়ের সুবিধা বাড়তে পারে। ডেমোক্র্যাটরা বলছেন, এটি ধনী শ্রেণির জন্য কর ছাড়ের আরেকটি সুযোগ, যা নিম্ন ও মধ্যবিত্তদের ওপর বাড়তি করের বোঝা তৈরি করবে।