চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। এ সময় ৩ কেজি ৬০০ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বার ও ১৪টি স্বর্ণের টুকরা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি চুয়াডাঙ্গা ৬ষ্ঠ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সুলতানপুর সীমান্তের মেইন পিলার ৭৭/৬-আর সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যেতে দেখা গেলে তাকে আটক করা হয়।

তল্লাশিতে তার কোমরে বাঁধা লাল কাপড়ের বেল্ট থেকে ৩.৬ কেজি ওজনের স্বর্ণের বার ও টুকরা উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা।

দর্শনা থানার ঝাঝাডাংগা গ্রামের মোঃ আফসার আলী (২৮)। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার প্রক্রিয়া চলছে।

বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।