জাতীয় নির্বাচন দেরি হলে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, ‘ডিসেম্বরের নির্বাচনের সময়সীমা বেশিরভাগ মানুষ মেনে নিয়েছে। ডিসেম্বরের পরে পরিস্থিতি আরও জটিল হতে পারে।’

মঈন খান মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন। সেখানেই সঙ্গে তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। সেখানেই তিনি রয়টার্সকে সাক্ষাৎকারটি দিয়েছেন।

মঈন খান বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেবে। এর অর্থ হলো কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। সময়ই তা বলে দেবে।’

রাজনৈতিক জোট গঠনের বিষয় মঈন খান বলেন, ‘বিএনপি এখনো কোনো জোটের অংশ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেনি, তবে নির্বাচিত হলে ছাত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্যান্য দলের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত থাকবে। নির্বাচনের পর গণতন্ত্রের পক্ষে থাকা যেকোনো দলের সঙ্গে সরকার গঠন করতে পারলে আমরা খুশি হব।’