চুয়াডাঙ্গার দর্শনায় বিকাশ প্রতারক চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। গত ৮ এপ্রিল রাত ১০টায় দর্শনা পুরাতন বাজারের ‘দোয়েল মেডিকেল হল’ এর কাছে থেকে প্রতারক চক্রের অন্যতম সদস্য দক্ষিণ চাঁদপুর স্কুলপাড়ার মোঃতাইজুল ইসলাম কলের ছেলে মোঃ তাকবির ইসলাম রিয়াদ (৩০),কে বিকাশ থেকে প্রতারণার টাকা উত্তোলনের সময় হাতে নাতে নগদ ২৫ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার মোবাইল ফোন পর্যালোচনার ভিত্তিতে ওই চক্রের মূলহোতা নাটর জেলার লালপুর থানার মোহরকয়া (হল্ট কয়লারডর) গ্রামের জাবেদ সরদার ছেলে মোঃ স্বপন আলী হৃদয় (২৫), এপ্রিল রাত ১টা ৩০ মিনিটে দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া রায়পাড়ার মোঃ জাহিদুল ইসলামের বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে স্বপন আলী হৃদয় জানান, তিনি দেশের বিভিন্ন এলাকায় বিকাশের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারনা করে টাকা হাতিয়ে নিতেন। রিয়াদ তার সহযোগী হিসেবে দর্শনার বিভিন্ন বিকাশ এজেন্টের মাধ্যমে টাকা নগদায়ন করত এবং একটি অংশ নিজে রেখে বাকি টাকা স্বপনকে পাঠাতো। প্রাথমিক তদন্তে জানা যায়, গত দুই মাসে চক্রটি প্রায় ৫০ লাখ টাকার প্রতারণামূলক লেনদেন করেছে।

ইতোমধ্যে দর্শনা থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য চক্র সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।