ঝিকরগাছা উপজেলার নতুন মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এস এম বজলুর রশিদ। আজ সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আনুষ্ঠানিকভাবে তাকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রধান শিক্ষকবৃন্দ এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। নতুন শিক্ষা অফিসারকে স্বাগত জানিয়ে তারা তার সফলতা কামনা করেন এবং উপজেলার শিক্ষার মানোন্নয়নে সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এস এম বজলুর রশিদ তার নতুন দায়িত্বে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন,”শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সমন্বয় করে ঝিকরগাছার শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী নতুন শিক্ষা অফিসারকে তার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।।