মোঃ আব্দুর রহমান অনিক :
দর্শনায় এক ব্যতিক্রমধর্মী ও মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছে দর্শনা থানা ও দর্শনা সরকারি কলেজ ছাত্রদল। চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে, পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য দর্শনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই উদ্যোগের আওতায় পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য বসার স্থান, বিশুদ্ধ পানীয় জল ও ওরস্যালাইনের ব্যবস্থা করা হয়েছে, যা প্রখর রোদে দাঁড়িয়ে থাকা অভিভাবকদের জন্য ছিল এক প্রশান্তির নিদর্শন।
শুধু তাই নয়, পরীক্ষার্থীদের প্রয়োজনে সহায়তা করতে ছাত্রদলের পক্ষ থেকে কলম ব্যবস্থা করা হয়।
উদ্যোগটি চারপাশে প্রশংসার জোয়ার বইয়ে দিয়েছে। স্থানীয় অভিভাবকরা জানান, এ ধরনের উদ্যোগ শুধু মানবিকতার দৃষ্টান্তই নয়, বরং তরুণ প্রজন্মের দায়িত্বশীলতা ও সামাজিক সচেতনতাকেও তুলে ধরে।
দর্শনা সরকারি কলেজ যুবদল নেতা হাফিজুর রহমান হাফিজ জানান, “আমরা চাই পরীক্ষার্থীরা যেন আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে পারে এবং তাদের অভিভাবকদের যেন কিছুটা হলেও স্বস্তি দেওয়া যায়। এটাই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।”
এসময় উপস্থিত ছিলেন,শিক্ষক ও সমাজসেবক মোঃ আলতাফ হোসেন, কলেজ ছাত্রদলের সাফায়েত জামাল পাপ্পু, রকিবুল হাসান রিফাত, জুবায়ের হাসান, নাফিজ উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, দর্শনা যুবদল নেতা হাফিজুর রহমান হাফিজ সহ প্রমূখ।
“শিক্ষক ও সমাজসেবক মোঃ আলতাফ হোসেন বলেন, এই মানবিক উদ্যোগ দেশের অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। আজকের প্রেক্ষাপটে যেখানে ছাত্র রাজনীতি অনেক সময় বিতর্কের জন্ম দিচ্ছে, সেখানে দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের এই মানবিক ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”