চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গঠনে জামায়াতের গণসমাবেশ!
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চলমান গণসংযোগ কার্যক্রম উপলক্ষে দর্শনা পৌর শাখার উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২০ এপ্রিল বাদ মাগরিব দর্শনা বাসস্ট্যান্ড পাঠাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন দর্শনা পৌর জামায়াতে ইসলামীর আমীর মো. সাহিকুল আলম অপু।
সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, “মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতার মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য।” তিনি আরও জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের কল্যাণ, নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তোলা এবং দেশের সুষ্ঠু পরিচালনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের কোনো স্থান নেই। এসব অনিয়মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।
বিশেষ অতিথি হিসেবে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারি মো. আব্দুল কাদের, দর্শনা থানা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম খান প্রমুখ।
সমাবেশে দর্শনা পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।