মোঃ রয়েল হোসেন ।।
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ কেজি ১২০ গ্রাম গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন টুটুল মিয়া (২৩) এবং সাইদুর রহমান (৩৮)।
শনিবার ১৭ মে দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে রামনগর ও পরানপুরগামী একটি ইজিবাইক তল্লাশি চালিয়ে দর্শনার পাঁকা সড়ক থেকে তাদের আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শহীদ তিতুমীরের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে দুই আসামিকে আটক করে তল্লাশি চালিয়ে ৬ কেজি ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৪ হাজার টাকা।

এছাড়া, তাদের ব্যবহৃত একটি সবুজ রঙের ইজিবাইক জব্দ করা হয়েছে, যার মূল্য আনুমানিক ২ লাখ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ইজিবাইক জব্দ তালিকা অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন কুড়ুলগাছির ফুলবাড়ি গ্রামের নহু নবী গাইনের ছেলে সাইদুর (৩৮) ও কুড়ুলগাছির হরিশ্চন্দ্রপুরের টুটুল (২৩)গ্রেফতার করে।এদের কাছ থেকে ৬ কেজি ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। ঘটনার পর গ্রেফতারকৃত টুটুল ও সাইদুরের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়েছে মামলা।।