দর্শনার ঈশ্বরচন্দ্রপুরে ফোন্সডল ও মোটরসাইকেলসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ো মাদক ব্যবসায়ী বাবু হোসেন ওরফে খোকনকে (৪৫) আটক করে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই (নিঃ) মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। তারা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ফুড গোডাউন হতে জয়নগর চেকপোস্ট যাওয়ার পথে রাস্তর উপর হতে বাবু হোসেন ওরেফে খোকনকে মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ বোতল ফেন্সিডিল। বাবু হোসেন ওরফে খোকন ঈশ্বরচন্দ্রপুর মাঝপাড়ার মজিবার রহমানের ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।।