জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তির ছোঁয়া লেগেছে। আমাদের শিক্ষাক্ষেত্রও এর বাইরে নয়। একসময় খাতা-কলম আর লাইব্রেরির দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন শিক্ষার্থীরা পড়াশোনার অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই (AI) প্রযুক্তি ব্যবহার করছে। এই পরিবর্তন নিছক কোনো ফ্যাশন নয়, বরং সময়ের দাবি। বিশ্ব যখন দ্রুত ডিজিটাল হচ্ছে, তখন শিক্ষার্থীদেরও প্রয়োজন নতুনভাবে নিজেদের তৈরি করা। শিক্ষার্থীরা কীভাবে শিক্ষা সহায়ক এআই প্রযুক্তি ব্যবহার করতে পারে এ নিয়ে লিখেছেন মো. নাজমুচ্ছাকিব

আজকের দিনে প্রয়োজন তাত্ত্বিক ও বিশ্লেষণী চিন্তার দক্ষতা, তথ্যের ওপর দ্রুত হস্তক্ষেপ এবং বাস্তব সমস্যার সৃজনশীল সমাধান। এ রকম দক্ষতা তৈরি শুধু বই পড়ে এবং নোট মুখস্থ করেই আর সম্ভব নয়। AI Tools এই দক্ষতাগুলো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আরেকটি বড় কারণ হলো সময় ব্যবস্থাপনা। বর্তমান প্রতিযোগিতামূলক যুগে একজন শিক্ষার্থীর সামনে থাকে অনেক বিষয়- বিভিন্ন কোর্স, প্রজেক্ট, এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটি, অনলাইন রিসার্চ ইত্যাদি। এসবের মধ্যে সময় বাঁচাতে ও গুণগত শেখার জন্য অও ঞড়ড়ষং অমূল্য। বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে AI Tools গুলো ব্যবহৃত হচ্ছে, তার মধ্যে রয়েছে— ChatGPT, Grammarly/ Quillbot, Notion AI, Perplexity.ai, Zotero/ Mendeley, Elicit.org, Consensus, Perplexity AI, Tactiq/ Otter.ai, Khanmigo, Research Rabbit.

Consensus (AI-powered Research Search Engine)

ব্যবহার

– একাধিক একাডেমিক পেপারের ওপর ভিত্তি করে উত্তর দেয়

– প্রমাণভিত্তিক রিসার্চে সহায়ক

– ইনফরমেশন দ্রুত বের করা যায়

Perplexity AI

ব্যবহার

– তথ্য খুঁজে এনে নির্ভরযোগ্য উৎসসহ উত্তর দেয়

– রিসার্চের শুরুতে এক্সপ্লোরেশন পর্যায়ে বেশ কার্যকর

Grammarly/Quillbot

ব্যবহার

– ইংরেজি রচনার ব্যাকরণ ঠিক করা

– প্যারাফ্রেজ করে নতুনভাবে লেখা সাজানো

– প্ল্যাগিয়ারিজম কমানো

Zotero/Mendeley

ব্যবহার

– রিসার্চ পেপার ম্যানেজমেন্ট

– সোর্স সংরক্ষণ ও রেফারেন্স তৈরি

– থিসিস বা প্রজেক্টে রেফারেন্স যুক্ত করা সহজ হয়

ChatGPT (OpenAI)

ব্যবহার

– জটিল ধারণা বুঝতে সহায়তা

– প্রবন্ধ/রিসার্চ আইডিয়া তৈরি

ষ থিসিসের সাহিত্য পর্যালোচনা লেখা

– প্রশ্নোত্তর বা আলোচনার প্রস্তুতি

– রেফারেন্স লেখার স্টাইল

Elicit.org (AI Research Assistant)

ব্যবহার

– রিসার্চ প্রশ্ন তৈরি

– সামঞ্জস্যপূর্ণ পেপার খোঁজা

– কোন পেপারে কোন ডাটা বা মেথড ব্যবহার হয়েছে তা সহজে পাওয়া যায়

Khanmigo (by Khan Academy)

ব্যবহার

– গণিত, অর্থনীতি ও বিজ্ঞানের ব্যাখ্যা-বিশ্লেষণ

– কোড শেখা ও থিওরি ব্যাখ্যায় সহায়তা

Research Rabbit

ব্যবহার

– একাডেমিক পেপারের নেটওয়ার্ক খোঁজার জন্য

– কোন গবেষক কী ধরনের কাজ করেছে তা ট্র্যাক করা যায়

Tactiq/Otter.ai

ব্যবহার

– অনলাইন ক্লাস বা সেমিনারের অডিও ট্রান্সক্রাইব করা

– অডিও ফাইলকে টেক্সটে রূপান্তর

Notion AI/Obsidian AI

ব্যবহার

– নোট সংগঠিত করা ও রিভিশন

– প্রজেক্ট ম্যানেজমেন্ট

– থিসিস/রিসার্চ প্ল্যান সাজানো