খুলনা বিএনপির মহানগর সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাংচুরসহ চারটি মামলার এজাহারভুক্ত আসামি ও নানা অভিযোগে অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত কুমার দাসকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গ্রেফতার করেছে। ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর থানা আমলি আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার তাঁকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

খুলনার ডুমুরিয়া থানার কালিকাপুর গ্রামের শত্রুঘ্ন দাসের ছেলে এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ছিলেন। ছুটিতে বাড়িতে খুলনায় অবস্থানকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মঙ্গলবার তাকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। চিকিৎসা শেষে পুলিশ তাকে ছেড়ে দিলে খুলনায় অকে গ্রেফতারের দাবিতে আন্দোলন চলে।

চুয়াডাঙ্গা আদালত পরিদর্শক নাসির উদ্দিন জানান, গত বছরের ১২ ডিসেম্বর – খুলনা সদর থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি সুকান্ত। ল বৃহস্পতিবার বিকেলে তিনি স্বেচ্ছায় চুয়াডাঙ্গা সদর থানায় হাজির হলে উর্ধ্বতন ন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাকে নি সদর থানা পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই ২ মাসে অভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার ওপর নিপীড়ন ও গণগ্রেপ্তরের অভিযোগ – উঠেছিল এসআই সুকান্তের বিরুদ্ধে। তার ন পর থেকেই বিভিন্ন ছাত্র ও নাগরিক সংগঠন তার বিচারের দাবিতে আন্দোলন করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের হয়। সুকান্তকে মুক্তি দেওয়ার ঘটনায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ও ছাত্রদলসহ কয়েকটি ছাত্র সংগঠন বুধবার দুপুর থেকে কেএমপি সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা সদর দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে রাত সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীরা চলে গেলে পুলিশ কর্মকর্তারা বাইরে আসেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে আবরও কেএমপি সদর দপ্তর ঘেরাওয়ের ঘোষণা দেয় আন্দোলনরত সংগঠনগুলো। তবে বিকেল ৪টা পর্যন্ত কর্মসূচি শুরু হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে এসআই সুকান্ত দাস আলমডাঙ্গর তিরবিলা ক্যাম্পে কর্মরত ছিলেন। বিষয়টি জানার জন্য গতকাল বিকালে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কান্ত দাস, সদর থানার অফিসার ইনচার্জ খালিদুর রহমান সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তারা ফোনটি রিসিভকরেনি। পরে ফোন ব্যাক করেনি। জেলা পুলিশের বেশিরভাগ কর্মকর্তা রহস্য জনকভাবে নিরব ছিলো। তবে সদর থানর অপারেশন অফিসার হোসেন আলী এসআই সুকান্তের আটকের বিষষ্ণাটি নিশ্চিত করেন।।