দর্শনা বাসস্ট্যান্ডে বালি ভর্তি ট্রাক্টর ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দর্শনা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ইজিবাইকটি দুমড়ে বেশ ক্ষতিসাধন হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় ঐদিন বেলা দুইটার দিকে একটি ইজিবাইক চুয়াডাঙ্গা থেকে রোগি দেখিয়ে দর্শনা বাসস্ট্যান্ডে পৌছিলে বিপরিত দিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইজিবাইক চালক হারুন রশিদ
ইজিবাইকের যাত্রী রিদয় হোসেন (৩০), মারুফ (২৮) ও নাসরিন আকতার (৪৫) গুরুতর রক্তাক্ত জখম হয়।
আহতরা সকলেই জীবননগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অদেরকে দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে।।