চুয়াডাঙ্গার জাফরপুরে একটি তেলবাহী ট্যাংক লরি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুজন এবং পরে হাসপাতালে আরও একজন মারা যান। আহত হয়েছেন পাঁচজন , যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে, সদর উপজেলার জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে। সংঘর্ষে ঘটনাস্থলেই হিজলগাড়ী মাঝের পাড়ার ইরাদ আলীর মেয়ে মঞ্জুরা (৬০) নামের এক নারী যাত্রী নিহত হন। পরে ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩৫) মারা যান। আরিফুল জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কলোনিপাড়ার নুর মোহাম্মদের ছেলে।তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহতদের মধ্যে রয়েছেন,চুয়াডাঙ্গা জেলার দুধপাতিলা গ্রামের আলামিন (২২), চাদপুরের দেলোয়ার হোসেন সায়েন (২৮), হায়দারপুর গ্রামের ফাহাদ (২২), রিয়া খাতুন (২০) ও তার ৬ মাস বয়সী শিশু সন্তান ইয়াসিন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা
নিহতদের মরদেহ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে দ্রুতগামী একটি তেলবাহী লরি বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটিকে সামনে থেকে ধাক্কা দেয়। ভয়াবহ ওই সংঘর্ষের পর ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিকাক আল ইমরান জুয়েল বলেন, হাসপাতালে ৩ জনের মরদেহ রাখা হয়েছে। এর মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। বাকী ১ জনের পরিচয় সনাক্ত হয়নি। আহত ৫ জনের মধ্যে ২ অবস্থা আশংকাজনক। দূর্ঘটনায় প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশ গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এই রকম দুর্ঘটনা দেখা যায়না।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালিদুর রহমান জানান, দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেছে। তেলবাহী ট্রাকের ড্রাইভার ও হেলপার ঘটনার পর পালিয়েগেছে। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছ