জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘১৯৭১ সালে এই মেহেরপুর থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিলো।

সেই ঘোষণাপত্রের বাংলাদেশ বিনির্মাণ হয়। মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুযেদ্ধর আকাঙ্খাকে নস্যাৎ করে দেওয়া হয়েছিলো। মুক্তিযদ্ধের ৫৪ বছরের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। ২৪ এর গণঅভুত্থ্যানের মধ্যে দিয়ে আমরা নতুন করে সম্ভাবনা পেয়েছি বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে গড়ে তোলার জন্য। সেই গড়ে তোলার লড়াইয়ে গণঅভুত্থ্যানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে জাতীয় নাগরিক পার্টি এবার বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে। স্বাধীনতার ঘোষনাপত্রে যে আকাঙ্খা ছিল, ২৪ এর গণঅভূত্থ্যানের বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্খা ছিল, সেই আকাঙ্খা বাস্তবায়ন করবে গণঅভুত্থ্যানের নেতৃবৃন্দ। ফলে মেহেরপুর থেকে যে স্বাধীনতার ঘোষণাপত্রের ডাক এসেছিলো আমরা চাচ্ছি নতুন করে জুলাইয়ের ঘোষনাপত্র তৈরি করবো। সেই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রুপরেখা তৈরি হবে।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর কলেজ মোড়ে জুলাই অভুত্থ্যানের এক বছর পূর্তিতে সারাদেশে কর্মসূচীর অংশ হিসেবে মেহেরপুরে পদযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসকল কথা বলেন। মেহেরপুর শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে পদযাত্রা করে তাঁরা কলেজ মোড়ে যায়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পদযাত্রা ও পথসভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, মেহেরপুর জেলার যুগ্ম সমন্বয়কারী অ্যাড. শাকিল আহমেদ, সোহেল রানা প্রমুখ।

এদিকে এর আগে কুষ্টিয়ায় পদযাত্রা শেষ করে মেহেরপুরের গাংনী বাজার প্রাঙ্গনে পথসভায় বক্তব্য দেন এনসিপির শীর্ষ নেতারা।

ঘোষণাপত্রজুলাইতৈরিনাহিদইসলামবাংলাদেশভবিষ্যৎমাধ্যমরুপরেখাহবে

Share
Tweet
Share
Pin
Share
0Shares

অ্যাড. সাকিল আহমাদের সহকারি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ লাভ
নিজস্ব প্রতিবেদক 250 ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ · রাত ১১:৪৫ image_print
অ্যাড. সাকিল আহমাদের সহকারি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ লাভ
মেহেরপুরের গাংনী উপজেলার কৃতিসন্তান অ্যাডভোকেট সাকিল আহমাদ স্পেশাল পাবলিক প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ, সলিসিটর অনুবিভাগের জিপি ও পিপি শাখা থেকে গত ৭ জুলাই সোমবার সানা মো. মাহরুফ হুসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সাকিল আহমাদ গাংনী উপজেলার বড়বামন্দী গ্রামের রুহুল আমীনের একমাত্র ছেলে।

তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাকিল আহমাদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত।

সম্প্রতি তিনি গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এদিকে, অ্যাডভোকেট সাকিল আহমাদ স্পেশাল পাবলিক প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল) হিসেবে নিয়োগ পাওয়ায় গাংনীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।