গোপালগঞ্জ থেকে খুলনা সার্কিট হাউজে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। সামগ্রিক পরিস্থিতি জানাতে আজ বুধবার রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছেন তারা।
সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি নিয়ে পরবর্তী পরিকল্পনা জানানো হবে বলে জানিয়েছে এনসিপি। এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন।
এনসিপির এই নেতা বলেন, ‘জুলাই পদযাত্রার পরবর্তী কর্মসূচি এবং আজকের সামগ্রিক পরিস্থিতি সেগুলো নিয়ে সবাইকে ব্রিফ করবেন আমাদের শীর্ষ নেতৃবৃন্দ।’