জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঝিনাইদহ জেলা কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকালে শহরের চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা কৃষকদলের আহবায়ক ওসমান আলী, যুগ্ম আহ্বায়ক,শামসুর রহমান,যুগ্ম আহবায়ক, আব্দুর রশিদ মোহনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সেসময় বক্তারা বলেন, “শহীদদের আদর্শকে বুকে ধারণ করে দেশের পরিবেশ রক্ষায় এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে কৃষকদল এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।”

অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে চক্ষু হাসপাতাল চত্বরে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিকৃষকদলঝিনাইদহবিএনপিবৃক্ষরোপণ

Share
Tweet
Share
Pin
Share
0Shares

ঝিনাইদহে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন
ঝিনাইদহ প্রতিনিধি 15 ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ · রাত ১১:৫৯ image_print
ঝিনাইদহে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন
বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপন ও হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশকে জঙ্গি নাটক সাজানোর প্রতিবাদে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করা হয়েছে।

রবিবার সকালে শহরের কফি হাউজ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হেফাজতে ইসলাম ঝিনাইদহ জেলা শাখা। এতে দলটির জেলা শাখার সভাপতি মুফতী আরিফ বিল্লাহ কাসেমী, সহ-সভাপতি মুফতি জাকারিয়া, মুফতী এজাজ, যুগ্ম সম্পাদক মুফতী যোবায়ের, অর্থ সম্পাদক মুফতি ইলিয়াচ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করার কারণে জাতীয় সার্বভৌমত্বে হস্তক্ষেপ আসতে পারে। দেশের অভ্যন্তরীণ নীতি বিদেশিদের ইশারায় নির্ধারণ হওয়ার আশংকাও রয়েছে।

হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশকে পরিকল্পিতভাবে ‘জঙ্গি নাটক’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা চলছে উল্লেখ করে সংবাদ সম্মেলন থেকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ থেকে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস প্রত্যাহারের দাবি জানানো হয়।