রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দর্শনা পৌর শাখা ও অঙ্গসংগঠনসমূহ। মঙ্গলবার বাদ মাগরিব দর্শনা পুরাতন বাজারের অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এর আগে সকালে দুর্ঘটনায় নিহতদের স্মরণে কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট।
দোয়া মাহফিলে বক্তব্য দেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। তিনি বলেন,
এই হৃদয়বিদারক দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। শিশুদের জন্য নিরাপদ শিক্ষাব্যবস্থা ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। আমরা শোকাহত, তবে পাশাপাশি আমাদের সচেতনও হতে হবে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট,চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু,
দর্শনা পৌর বিএনপি সমন্বয় কমিটির সদস্য মোঃ নাহারুল ইসলাম মাস্টার, শরিফ উদ্দিন, দর্শনা বিএনপি নেতা সরওয়ার হোসেন,
জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ,চুয়াডাঙ্গা
জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন,
দর্শনা পৌর ছাত্রদলের সদস্য সচিব আল মামুন ও যুগ্ম আহ্বায়ক হৃদয়, সামাউল হাসান,
দর্শনা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুল রহমান এবং যুগ্ম আহ্বায়ক হুসাইন, সাফায়ত জামাল পাপ্পু, আসিফ হাসান, সোয়েব প্রমুখ।
দোয়া পরিচালনা করেন দর্শনা পুরাতন বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল ইসলাম।