🖋️ নিজস্ব প্রতিবেদক।।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সাহিত্য মঞ্চে আজ অনুষ্ঠিত হলো তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠান।
২০২৪-২৫ অর্থবছরে জাতীয় মহিলা সংস্থা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির উদ্যোগে মোট ১২টি ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে এ ভাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি প্রশিক্ষণ-পরবর্তী আর্থিক সহায়তা হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে চেক তুলে দেন এবং তাঁদের ভবিষ্যৎ উদ্যোক্তা কার্যক্রমে সাফল্য কামনা করেন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন—
নারী উন্নয়নের মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। এই সহায়তা কেবল অর্থনৈতিক নয়, এটি আত্মবিশ্বাস গঠনের হাতিয়ারও।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
নূরুল হুদা মনির, সহকারী কমিশনার
আবদুল্লাহ আল নাঈম, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গা।
অনুষ্ঠানটি পরিচালনা ও সমন্বয় করেন জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধিগণ এবং সংশ্লিষ্ট প্রশিক্ষকবৃন্দ।
এ ধরনের কার্যক্রম নারীদের আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করছে যা আগামী দিনের টেকসই উন্নয়নের সহায়ক হবে।