দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক।।
স্থানীয় সরকার নির্বাচনে আর থাকছে না দলীয় প্রতীক। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ—সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না।
বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি এক পোস্টে জানান, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত সংশোধনীসহ চারটি আইনের পরিবর্তন অনুমোদন দেওয়া হয়েছে।
পরে আরেকটি পোস্টে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ—সব ধরনের স্থানীয় নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে।