চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবিরকে (৫৮) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। তিনি আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের মৃত মুনসুর আলী বিশ্বাসের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালিদুর রহমান জানান, গত বৃহস্পতিবার বিকেল ৪ টায় আলমডাঙ্গ উপজেলার ভালাইপুর গ্রামের বাড়ির
সামনে দাঁড়িয়ে ছিলেন আসাদুজ্জামান কবির। এসময় সদর থানা পুলিশ অকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
আসাদুজ্জামান কবির ২০২৪ সালের ২০ নভেম্বর সদর থানায়
দায়ের হওয়া ১৮ নং মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তাকে বিকেলে চুয়াডাঙ্গা সদর আমলী আদালতে প্রেরন করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।