অনলাইন ডেস্ক।।
জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার আয়োজনে বাগআঁচড়ায় গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগষ্ট) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার আয়োজনে বাগআঁচড়া ইউনিয়ন জমায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বিলালী সভাপতিত্বে ও উপজেলা কর্ম পরিষদ সদস্য ফিরোজ আল মাহামুদের সঞ্চালনায় এ গণ মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রেজাউল করিম ও শিবিরের কেন্দ্রীয় সহকারী মাদ্রাসা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

এ সময়,শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান ও মাস্টার আব্দুল কুদ্দুস,বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি তবিবুর রহমান,কায়বা ইউনিয়নের আমির আমিরুল ইসলাম,সেক্রেটারি রুহুল আমিন গাজী,গোগা ইউনিয়নের আমির মাওলানা ইব্রাহিম খলিল,সেক্রেটারি মিজানুর রহমান,মাস্টার নজরুল ইসলাম,মুহাদ্দিস হাদিউজ্জামান সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।