অনলাইন ডেস্ক।।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ শুক্রবার (৮ আগস্ট) সকালে সংসদ ভবনের এলডি হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ২৮ জুলাই সনদের খসড়া ইতোমধ্যে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে এবং তাদের কাছ থেকে মতামত সংগ্রহ করা হয়েছে।

আলী রীয়াজ আরও বলেন, আগামী কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া আবারও রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এছাড়া, আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুতই চূড়ান্ত সনদ প্রকাশ করা সম্ভব হবে।

অধ্যাপক আলী রীয়াজ আরও উল্লেখ করেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও পুলিশ সংস্কার কমিশনের ঐকমত্য বিষয়গুলো নির্বাহী সিদ্ধান্ত বা অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব হবে।

তিনি বলেন, সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন হলে জুলাই মাসের অভ্যুত্থানের বীর সেনাদের রক্তের ঋণ শোধ হবে।

এর আগে, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন।