দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক :
দর্শনা হাজী সমিতির মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১১টায় দর্শনা হাজী সমিতির উদ্যোগে এক মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দর্শনা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র হজ পালনকারী হাজীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের অভিজ্ঞতা ও তাৎপর্য নিয়ে আলোচনা হয়।

হাজী ফজলুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য আলহাজ্ব মশিউর রহমান, হাজী আশরাফ আলী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমানসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা হাজীদের সম্মান, মর্যাদা ও সমাজে তাদের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোকপাত করেন। আলহাজ্ব মশিউর রহমান বলেন, হজ এমন একটি ইবাদত যা মানুষকে আত্মিকভাবে শুদ্ধ করে। আমরা আশা করি হাজীরা এই পবিত্রতার আদর্শ নিজেদের জীবনে ধারণ করে সমাজের কল্যাণে কাজ করবেন।

সমাপনী বক্তব্যে সভাপতি হাজী ফজলুল হক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।।