চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
আলমডাঙ্গা প্রেসক্লাব’ এর কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার প্রেসক্লাবে বেলা ১১টার দিকে প্রেসক্লাব এর কার্যালয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেন আলমডাঙ্গা প্রেসক্লাব নির্বাচন-২০২২৫- ২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যাংকার মোহাম্মদ সিরাজুল ইসলাম। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ১৫ ৩১৬ আগস্ট। মনোনয়নপত্র জমাদান ১৮ আগস্ট। বাছাই ১৯ আগস্ট, মনোনয়নপত্র প্রত্যাহার ২০ আগস্ট। ২১ আগস্ট চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ। ভোটগ্রহণ হবে ৩০ আগস্ট। তফসিল ঘোষণার সময় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।।