খেলাধুলা ডেস্ক।।

প্রথম দু’টি ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশ। শেষ ম্যাচটি ছিল সাইড বেঞ্চ পরীক্ষা-নিরীক্ষা করার। এই ম্যাচে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। পরিবর্তন আনা হয়েছিলো ওপেনিংয়েও। তবে শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের অপেন করেন অধিনায়ক লিটন। তার সঙ্গী ছিল সাইফ। সাইফ সুবিধা করতে না পারলেও লিটন ছড়ি ঘুড়ান নেদারল্যন্ডসের বোলারদের ওপর। ছয়টি চার আর চারটি ছক্কায় ৪৬ বলে ৭২ রান করেন তিনি।
দুই দফা খেলা বন্ধ হলেও শেষ পর্যন্ত ১৮ ওভার দুই বল শেষে তৃতীয় দফায় খেলা বন্ধ হয়। শেষের দিকে দুই বছর ১০ মাস পর বাংলাদেশের হয়ে টি-২০ খেলা নুরুল হাসান দু’টি ছক্কায় ১১ বলে ২২ রান করে মাঠে ছিলেন। তার সঙ্গী জাকের আলী এক ছক্কা আর এক চারে করেন ১৩ বলে ২০ রান। আর তাতেই বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় চার উইকেটে ১৬৪।
এছাড়া আরেক ওপেনার সাইফ আট বলে ১২ রান করে ক্লাইনের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন। তাওহিদ হৃদয়, করেন ১৪ বলে নয় রান। শামীম করেন ১৯ বলে ২১ রান। নেদারল্যানন্ডসের পক্ষে ক্লাইন নেন তিনটি উইকেট। আরেক উইকেট পান স্পিনার টিম প্রিঙ্গল।
সিরিজের শেষ টি-২০ পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলামকে জায়গা করে দিতে সরে গেছেন দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন, অলরাউন্ডার মেহেদী হাসান ও দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। আগের দুই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লিটন দাস।