দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শনায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে দর্শনা ডাকবাংলা চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলবাজারস্থ শহীদ শাহরিয়ার শুভ মুক্ত মঞ্চে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির প্রধান হাবিবুর রহমান বুলেটের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য শরিফ উদ্দিন, নাহারুল ইসলাম, লুৎফর রহমান, শফিউল আজম তোতা, মমিনুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, জাহান আলী , দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর আলম সিদ্দিকী মজনু, দর্শনা পৌর বিএনপির ৯ নং ওয়ার্ডের সাবেক সভাপতি আজিজুল ইসলাম, ৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি সলেমান মিয়া,দর্শনা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা বাবুল আক্তার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ রতন, আবু হেনা, কৃষকদল নেতা হাতেম আলী, আশরাফুল ইসলাম বিপ্লব, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলনেতা আলতাফ হোসেন, জাকির হোসেন, যুবদল নেতা নাসির উদ্দীন খান হাসু,দর্শনা থানা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক সামাউল হাসান, দর্শনা পৌর ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মোহাম্মদ রানা, দর্শনা কলেজে ছাত্রদলের আহ্বায়ক ফজলুল রহমান, যুগ্মআহ্বায়ক হুসাইন, সাফায়ত জামাল পাপ্পু, আসিফ হাসান, সোয়েব, যুবদলনেতা আকাশ খান, জিয়া সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল, তাঁতীদল, কৃষকদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী র‌্যালি ও সভায় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি খালিদ মাহমুদ মিল্টন তার বক্তব্যে বলেন,গত ১৬ বছর আওয়ামী স্বৈরাচারী সরকারের হাতে দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ন্যায়বিচার বন্দি ছিল। বিএনপির নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামই দেশকে মুক্ত করেছে। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার পতিত হয় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। এ দিনটি জাতীয় জীবনে নতুন সূচনা।

সভাপতির বক্তব্যে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট বলেন,বিএনপি হলো শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া জনগণের দল। স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে বিএনপি সব সময় রাজপথে ছিল, আছে এবং থাকবে। নতুন প্রজন্মই আমাদের শক্তি ও ভবিষ্যৎ। গণতন্ত্রের লড়াই, স্বাধীনতার মূল্যবোধ এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাদের ভূমিকা হবে অগ্রণী। বিএনপি কেবল অতীতের গৌরব নয়, এটি আগামী দিনের আশা ও স্বপ্নের প্রতীক।দেশকে বাঁচাতে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন।

আসুন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।।