চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ :
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
প্যারেডে সালামী গ্রহণ ও কীট সামগ্রী পরিদর্শন করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বিভাগীয় পোষাক ভান্ডার থেকে প্রাপ্যতার ভিত্তিতে মালামাল সরবরাহের জন্য সংশ্লিষ্ট ইনচার্জকে নির্দেশনা প্রদান করেন। এছাড়া কোনো সমস্যা দেখা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরকারি নম্বরে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
অফিসার-ফোর্সদের উদ্দেশ্যে পুলিশ সুপার শৃঙ্খলা রক্ষা, ড্রেসরুলস মেনে পূর্ণাঙ্গ পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা ও জনসাধারণের সঙ্গে উত্তম আচরণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।