দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।

শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে দর্শনা কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর রাব্বিক হাসান কেরুজ সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।

স্থানীয় সূত্র জানায়, এমডি মীর রাব্বিক হাসান মন্দিরের সভাপতি, সম্পাদকসহ পূজামণ্ডপে উপস্থিত ভক্তদের সঙ্গে কিছু সময় কাটান। তিনি দুর্গাপূজার তাৎপর্য তুলে ধরে ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা দেন।

পরিদর্শনকালে এমডির সঙ্গে ছিলেন কেরুজ কমপ্লেক্সের মহা ব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার, মহা ব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুঁইয়া, ডিজিএম (সম্প্রসারণ) মাহবুবুর রহমান এবং ডিহি খামার ইনচার্জ মো. এমদাদুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অংশগ্রহণকারীরা জানান, কর্তৃপক্ষের এই উপস্থিতি উৎসবের দিনে আনন্দ ও সম্প্রীতির আবহকে আরও বেগবান করেছে।।