স্পোর্টস ডেস্ক।।
তপ্ত গরমে নাগরিক জীবন ওষ্ঠাগত। দিনের প্রথম ভাগে বৃষ্টি হলেও বিকালে ভারী বৃষ্টি হয়েছে। ঢাকা স্টেডিয়ামে জাতীয় ফুটবল প্রাথমিক দলের খেলোয়াড়রা। মাঠে নেমে ১৫ মিনিটও অনুশীলন করতে পারেননি জামাল ভূঁইয়া, তপু বর্মন, ফাহমিদুল ইসলাম, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, মোরসালিনরা। জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা ও তার কোচিং স্টাফদের নিয়ে বৃষ্টির মধ্যেই মাঠে ছিলেন। বৃষ্টি পড়ছে সেটিও উপভোগ করছিলেন।
কিন্তু যখন বৃষ্টির মধ্যে আকাশে বিদ্যুৎ চমক দিচ্ছিল তখনো ঝুঁকি নেননি হ্যাভিয়ের। খেলোয়াড়রা যে যার মতো দৌড়ে ড্রেসিং রুমে ঠাঁই নেন। বৃষ্টির চোখ রাঙ্গানী কমলে, কোচ নিজে মাঠে গিয়ে হাঁটলেন, দেখলেন। কিন্তু অনুশীলনের সিদ্ধান্ত থেকে সরে গেলেন। সবাইকে নিয়ে বাসে হোটেলের পথে রওনা হলেন। বজ্রপাতে প্রথম দিনের ফুটবল অনুশীলন বন্ধই হয়ে গেল।
৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে এবং ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। এশিয়ান কাপের বাছাইয়ে টিকে থাকার লড়াই। হংকংকে হারাতে পারলে টিকে থাকবে। আর হেরে গেলে অনেক কিন্তুর হিসাব-নিকাশে চলে যাবে। যেখানে আর কোনো সুযোগ থাকবে না বলা যায়।
জাতীয় দলের ফুটবলারদের কাছে তাই ৯ অক্টোবরের ম্যাচটি ডু অর ডাই ম্যাচ।