মোঃ আব্দুর রহমান অনিক
চুয়াডাঙ্গার দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ১৪ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাজারজুড়ে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। মার্কেটে বইছে নির্বাচনী আমেজ, প্রার্থীদের পোস্টার, ব্যানার ও শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে পুরো এলাকা।

আগামী তিন বছরের জন্য অনুষ্ঠিত এই নির্বাচনে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ৩জন,
কোষাধ্যক্ষ পদে ২ জন প্রার্থী রয়েছেন।

এছাড়া ৭ ওয়ার্ডের সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ-র মধ্যে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুজন প্রার্থী
৩নং ওয়ার্ডে মোঃ আব্দুল মিয়া, ৪নং ওয়ার্ডে মোঃ শামীম মিয়া ।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তোফাজ্জেল হোসেন, তারিকুল ইসলাম জুয়েল ও মো. লুৎফর রহমান।
সহ-সভাপতি পদে আছেন, আবুল বাসার, আরিফুল ইসলাম জয়নাল ও রিন্টু জামান।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেলিম মাহমুদ লিটন, আনোয়ার হোসেন রতন, আরিফুল ইসলাম বাবু, নাজিমউদ্দিন খান হাসু ও মো. রিয়েল ইসলাম লিয়ন।
সাংগঠনিক সম্পাদক পদে মো. আবিদ হাসান রিফাত ও শরিফুল আলম।
দপ্তর সম্পাদক পদে, মো. সোহাগ হোসেন, মতিয়ার রহমান ও মো. কালু।
কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মো. বিল্লাল হোসেন ও মো. মিজানুর রহমান।

দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির নির্বাচন কমিশনার মোঃ জাহিদুল ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৬৯ জন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মো. আজিজুর রহমান
নির্বাচন কমিশনার মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মুমিনুল ইসলাম, এফ এ আলমগীর, মোঃ মনির হোসেন।
উল্লেখ্য, সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২০ এপ্রিল।