অনলাইন ডেস্ক।।

যশোরে সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান (২৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের আশ্রম রোড এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শহরের বারান্দিপাড়া এলাকার মশিয়ার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সোহান ব্যক্তিগত কাজে আশ্রম রোড এলাকায় যান। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় রতিন নামে এক যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।