স্পোর্টস ডেস্ক ।।
সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে দাপুটে দিন পার করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে দুর্দান্ত অবস্থানে বাংলাদেশ। সংগ্রহ এক উইকেটে ৩৩৮ রান। প্রতিপক্ষ থেকে ৫২ রানে এগিয়ে। অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয় ১৬৯ ও মুমিনুল হক ৮০ রানে।
বুধবার দিনের শুরুতেই আট উইকেটে ২৭০ রান থেকে মাত্র ১৪ বল খেলে আয়ারল্যান্ড গুটিয়ে যায় ২৮৬ রানে। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ নেন তিনটি উইকেট। হা
সান মুরাদ, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম প্রত্যেকে নেন দু’টি করে উইকেট।
এরপর ব্যাট হাতে জ্বলে ওঠেন বাংলাদেশের ওপেনাররা। সাদমান ইসলাম ৮০ রানে করে বাহাতি স্পিনার হামফ্রেসের বলে উইকেটের পেছনে ক্যাচ আউট হলেও মাহমুদুল হাসান জয় তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি এবং ১৬৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। মুমিনুলও ৮০ রানে সঙ্গ দিচ্ছেন তাকে।
২০১৫ সালের পর এটিই বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি। আর টেস্টে চতুর্থ সর্বোচ্চ। দেশের মাটিতে এমন দাপুটে পারফরম্যান্সে দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে।