জামালপুর প্রতিনিধি :
মাদারগঞ্জের ৪ নং বালিজূড়ী ইউনিয়নের
জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম এর বিরুদ্ধে অপপ্রচার এর অভিযোগ পাওয়া গেছে । সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার নিয়ে সোমবার(১৭ নভেম্বর) দুপুর সাড়ে তিনটা পর্যন্ত ইউনিয়নের নাগরিক ও ইউপি সদস্যদের মধ্যে চরম ক্ষোভ দেখা গিয়েছে ।
এ বিষয়ে বালিজুড়ী এলাকার সুলতান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনলাইনে যে সকল অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।সুযোগ্য ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলামের জনপ্রিয়তার ইমেজকে সংকটে ফেলতে এব তাঁর বিরুদ্ধে হয়রানির উদ্দেশ্যে এমন মারাত্মক রকমের মানহানিকর ও অসত্য অভিযোগ তুলে ধরে মিথ্যা প্রচার করা হচ্ছে। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ব্যাপক উন্নয়ন করেছেন। আমরা নাগরিকরা তার থেকে সেবা পাই।
তবে ইউপি চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম ইসলাম জানান, আমি কোন দিন কোন অন্যায় কিংবা কোন দুর্নীতি এবং অনিয়ম করি নাই। ইউনিয়ন পরিষদে সততার সাথে দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি আমাকে জড়িয়ে বিভিন্ন অভিযোগ এনে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যার ফলে সামাজিক ও পারিবারিক ভাবে আমার চরম সম্মানহানি হয়েছে । একটি কুচক্রি মহল আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে । মাদারগঞ্জবাসী ও জামালপুর জেলা বাসীকে এই গুজব থেকে সচেতন হওয়ার আহব্বান জানাই। পাশাপাশি আমার পরিষদে টি আর, কাবিটা, কাবিখা বরাদ্দে কোন অনিয়ম নেই। ইউপি সদস্যরাও কখনো কোম অনিয়মে জড়িত না । মিথ্যা তথ্য কিংবা মিথ্যা সংবাদ যাচাই বাচাই না করে প্রচার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাই।