অনলাইন ডেস্ক।।
মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে ‘ঐতিহাসিক রায়’ হিসেবে আখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ (১৭ নভেম্বর) জুলাই অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাযজ্ঞের মামলার রায় প্রকাশের পর এক আনুষ্ঠানিক বিবৃতিতে সরকার এ মন্তব্য করে।
বিবৃতিতে রায়ের গুরুত্ব উপলব্ধি করে সমগ্র জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে রায়-পরবর্তী কোনো উশৃঙ্খলতা, উসকানিমূলক আচরণ, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হয়। উল্লেখ করা হয়, দীর্ঘ প্রতীক্ষিত এই রায়কে ঘিরে স্বজনহারাদের মধ্যে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে, তবে সেই আবেগ যেন জনশৃঙ্খলা ব্যাহত না করে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
অন্তর্বর্তী সরকার আরও জানায়, রায়কে কেন্দ্র করে কেউ যদি অরাজকতা, বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে, তবে তা কঠোরভাবে দমন করা হবে।