কোটচাঁদপুর সংবাদদাতা।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি’র মনোনয়নপ্রত্যাশী মোঃ হৃদয় আহাম্মেদ ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তিনি সাবদারপুর বাজার এলাকায় প্রচার–প্রচারণা চালান।

গণসংযোগকালে তিনি দোকানপাট, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজের রাজনৈতিক ভিশন তুলে ধরেন। তার সঙ্গে জেলা ও উপজেলা এনসিপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

হৃদয় আহাম্মেদ বলেন,
“ঝিনাইদহ-৩ আসনের উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও কর্মসংস্থান–সব ক্ষেত্র নিয়েই দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছি। ভোটারদের আস্থা অর্জনই এখন আমার প্রধান লক্ষ্য।”

নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে এনসিপি প্রার্থীকে বিজয়ী করতে জনগণের সমর্থন কামনা করেন।