জীবননগর সংবাদদাতা।।
জীবননগরে কীটনাশক পান করে কামরুল ইসলাম(৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। কামরুল ইসলাম জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের মৃত নবীছদ্দিনের ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে পাইলসে সমস্যায় ভুগছিলেন।শারিরীক অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে গত রোববার দুপুরে সবার অজান্তে নিজ বাড়িতে ঘাস পোড়া বিষ পান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তৎক্ষনাৎ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন থেকে পরের দিন সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানিয়েছেন, কামরুল ইসলাম পেশায় ছিলেন দিনমজুর। দীর্ঘদিন যাবৎ সে পাইলস রোগে আক্রান্ত ছিলো। শারিরীক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নেয় সে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, খবর শোনামাত্র জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় একই সাথে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এদিকে লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গায় প্রেরণ করা হবে এছাড়াও ঘটনাটি তদন্ত-পূর্বক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলমডাঙ্গায় টাপেন্টাডলসহ জামিরুল গ্রেফতার – দৈনিক আজকের চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় থানা পুলিশের বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা এলাকার স্টেশনপাড়ায় অভিযানে করে স্টেশনপাড়ার রশিদ উকিলের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. জামিরুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জামিরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে। গতকাল আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।