দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

দর্শনা থানার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অপচেষ্টার অভিযোগ উঠেছে আব্দুর রশিদ (৬২) ওরফে ঘোড়ার বিরুদ্ধে। অভিযোগের পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগীর মা জোসনা খাতুনের। দায়ের করা অভিযোগে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক

১০টার দিকে তিনি তার মেয়েকে বাড়ির পাশের ঘোপের মাঠ থেকে ছাগল আনতে পাঠান। ওই সময় একই গ্রামের আব্দুর রশিদ মাঠে খেজুর গাছ কাটছিলেন। খেজুরের রস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে মাঠের ঝোপঝাড়ের মধ্যে নিয়ে গিয়ে জোরপূর্বক পোশাক খুলে মুখ চেপে ধরে ধর্ষণের অপচেষ্টা চালানো হয়।

ঠিক ওই সময় শিশুটির চাচা বকুল ও চাচি লালমনি ওই পথে যাচ্ছিলেন।
শিশুটির চিৎকার শুনে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময়

বকুলের সঙ্গে অভিযুক্তের হাতাহাতির ঘটনাও ঘটে। পরে অভিযুক্ত ধারালো হাসুয়া হাতে বকুলকে মারতে তেড়ে এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দর্শনা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আব্দুর রশিদকে গ্রেপ্তার করে। এ বিষয়ে দর্শনা থানার ওসি মেহেদী হাসান জানান, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে ধর্ষণের অপচেষ্টার মামলা রুজু করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।