ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহ থেকে কাঁচা সবজি নিয়ে খুলনার চুকনগরের উদ্দেশ্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আলম সাধুর চালক জীবন অধিকারী (২৫) নিহত হয়েছেন।
দুর্ঘটনা ঘটে সোমবার (১২ জানুয়ারি) ভোর ৫টার কিছু পরে যশোরের কেশবপুর, বাদুড়িয়া মাদ্রাসার সামনে। নিহত জীবন অধিকারী ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ঘোড়দাহ গ্রামের অমর অধিকারীর ছেলে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইদহ থেকে তিনজন আলম সাধু চালক তিনটি আলম সাধু গাড়িতে কাঁচা সবজি নিয়ে রাতে চুকনগরের উদ্দেশ্যে রওনা হন। এসময় কেশবপুর বাদুড়িয়া এলাকায় পৌছালে একটি গাড়ির তেল ফুরিয়ে যায়। তখন গাড়িগুলো সাইডে করা হয় এবং তেল ফুরানো গাড়িটি তেল ভরাতে রাস্তা পার হওয়ার সময় ঢাকা-টু-পাইকগাছা পরিবহন এসে আলম সাধুর সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন আলম সাধুর চালক নিহত হন এবং তিনজন আহত হন।
দূর্ঘটনার সময় ধাক্কা লাগার কারণে পরিবহনের একটি গেটও দুর্ঘটনাস্থলে পড়ে যায়। আহত তিনজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের দেহও ওই স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বোরহান উদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, লাশ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।
আলমসাধুরচালকআহতঝিনাইদহনিহতসড়কদুর্ঘটনা
Share
Tweet
Share
Pin
Share
0Shares
কোটচাঁদপুর ব্লাডব্যাংকের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কোটচাঁদপুর প্রতিনিধি 48 ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ · রাত ১২:২২ image_print
কোটচাঁদপুর ব্লাডব্যাংকের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঝিনাইদহের কোটচাঁদপুর ব্লাডব্যাংকের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন কমিটি ঘোষণা ও শুভানুধ্যায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩টার সময় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে সাবেক সভাপতি মাস্টার মশিউর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল আলিমের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছাহক আলী, পরিচালক ও হরিণদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক, সরকারি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, উজ্জ্বল হোসেন, সভাপতি মিলন আহমেদ, প্রতিষ্ঠাতা পরিচালক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনের কমিটির সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাই অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলে রক্তের প্রয়োজন দেখা দিলে রোগীর পরিবারের লোকজন হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এমন সময় রক্ত পেলে রোগীর বেঁচে থাকার নতুন দিশা তৈরি হয়।
এ সময় সবাইকে রক্তদান করতে এবং অন্যদের রক্তদানে উৎসাহিত করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে কোটচাঁদপুর ব্লাডব্যাংকের থিম সং ভিডিওচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয় এবং প্রোগ্রাম শেষে ব্লাডব্যাংকে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।