অনলাইন ডেস্ক।।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ গাড়ার চাবি এখন আপনাদের হাতে। গণভোটে হ্যাঁ জয়লাভ করলে বাংলাদেশ গড়ার পথ তৈরি হবে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে তিনি একথা বলেন। বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে দেশকে মুক্ত করতে জাতীয় নির্বাচনের দিন গণভোটে হ্যাঁতে ভোট দিকে জনগণের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা।.
তিনি আরো বলেন, ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধান পরিবর্তনের জন্য জনগণের সম্মতি বাধ্যতামূলক হবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে এবং একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন না।