অনলাইন ডেস্ক।।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন সিকদার (৬০) নামে এক কারাবন্দী হাজতির মৃত্যু হয়েছে।
তিনি চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টা ৫মিনিটে মারা যান।
এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় কারাকর্তৃপক্ষের নির্দেশে কারা রক্ষীরা গত ৭ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনওয়ার্ডে ভর্তি করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাতে মারা যান তিনি।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার গোপালদী গ্রামে তার বাবার নাম হাজী জহুরুল ইসলাম সিকদার।
তবে ওই নিহত ব্যক্তি কি মামলায় বন্দী ছিলেন, কারারক্ষীরা বিস্তারিত তথ্য তৎক্ষানিক জানাতে পারেননি।