আন্তর্জাতিক ডেস্ক।।
ইসরায়েলের তেল আবিব এলাকায় ৪০ মিনিটের ব্যবধানে চার দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার (২৫ মার্চ) ইসরায়েলি আর্মি রেডিও এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ৪০ মিনিটের ব্যবধানে ইসরায়েলে চার দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর আগে বৃহত্তর তেল আবিব এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
গতকাল মঙ্গলবারও তেল আবিব শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। এ সব হামলায় বেশ কয়েকজন আহত হয়।