কুষ্টিয়া সংবাদদাতা।।

কুষ্টিয়ার মিরপুরে তেল অবৈধভাবে মজুদের অভিযোগে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার মল্লিক ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত।

এ সময় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে রশিদুল ইসলাম (১৬) নামে এক যুবক মোটরসাইকেলের ট্যাংকি খুলে প্রথমে তেল নেন। পরে সেই তেল অপসারণ করে পুনরায় তেল নিতে গেলে বিষয়টি নজরে আসে।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

প্রশাসন জানিয়েছে, তেল সরবরাহে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।