অনলাইন ডেক্স:
দেশজুড়ে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ধীরে ধীরে অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে।
বর্তমানে ঢাকা, রাজশাহী ও খুলনাসহ বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী কয়েক দিনে বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি ও কোথাও শিলাবৃষ্টি হতে পারে, ফলে তাপমাত্রা সামান্য কমতে পারে।
সপ্তাহের শুরুতে বৃষ্টির প্রবণতা বাড়লেও শেষের দিকে আবার কমে গিয়ে তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেটে ১০২ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।